
ব্রিক চিপস (ইটের খোয়া) ও স্টোন চিপস (পাথরের টুকরো) ব্যাবহার
বাড়ি নির্মানের ক্ষেত্রে স্টোন চিপ্স এবং ব্রিক চিপ্স উভয় ই ব্যাবহার হয় । স্টোন চিপ্স ও ব্রিক চিপস ব্যাবহার এর কিছু গূরত্তপূর্ন দিক নিচে তুলে ধরা হলো।
ব্রিক চিপস ব্যবহার করে কীভাবে ভালোমানের কংক্রিট পাওয়া যায়?
ব্রিক চিপসে void বেশি থাকে।এজন্য সাধারনত আমাদের দেশে অনুমাননির্ভর মিক্সিং অনুপাতে তৈরি কংক্রিটের ভবনের দৃঢ়তা ১০-১৫ বছর পর হ্রাস পেতে শুরু করে।
🌇ব্রিক চিপস দিয়ে ভালো মানের কংক্রিট পেতে হলে সিমেন্ট ও বালির অনুপাত বাড়াতে হয়।
🌇ব্রিক চিপস ব্যবহার করে ৩৫০০ পিএসআইয়ের কংক্রিট পেতে ১ :২ :৪ আয়তনিক অনুপাতের পরিবর্তে ১ :১.৫ :২.৫ অনুপাতে মিক্সিং করতে হবে।
🌇 ব্রিক চিপস নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, হলুদাভ ইটের পরিবর্তে লাল ও বেশি পোড়া ইটের চিপস অপেক্ষাকৃত ভালো মানের কংক্রিট দেয়।
🌇 ব্যবহারের আগে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে।
🌇এক্ষেত্রে ওপিসির পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
🌇পানির পরিমাণও প্রতি এক ঘণ্টা অন্তর স্ল্যাম্পের মান নিরূপণ করে করে নির্ধারণ করতে হবে। এই স্ল্যাম্পের মান ৫০ মিমি-১০০ মিমির মধ্যে হলে কংক্রিট মিক্সিং ও ঢালাইয়ের পর কম্প্যাকশন সহজ হয়।
স্টোন চিপস ব্যবহার করে কীভাবে ভালো মানের কংক্রিট পাওয়া যায়?
🌇কংক্রিট তৈরির জন্য পাথরের খোয়া পাতলা-চ্যাপটা ধরনের এবং সম্প্রসারিত হতে পারবে না।
🌇পাথরের খোয়ার ক্ষেত্রে বিভিন্ন সাইজের সমন্বয় থাকতে হবে।
🌇বড়ো আকৃতির পাথরের খোয়ার ফাঁকা স্থানগুলো ছোট আকৃতির খোয়া দিয়ে পূরণ করা হয়।
🌇ভালো গ্রেডের কোর্স অ্যাগ্রিগেট পেতে ১২ মিমি এবং ২০ মিমি আকৃতির পাথরের খোয়া ৪০:৬০ অনুপাতে ব্যবহার করা উত্তম।
🌇পাথরের খোয়া ব্যবহারের আগে ধুয়ে নিতে হবে।
ঢালাই এ সিমেন্ট, বালি ও খোয়ার হিসাব
Rokib Uddin / Suggestion / 11602 views
Rokib Uddin / Structural Design / 1484 views
Saidur Rahman / Idea / 1402 views
Diagonal Crack in Concrete Beam
Saidur Rahman / Structural Design / 1378 views
Damp Proof Course for Building
S M Fazle Rabbi / Suggestion / 1362 views
S M Hasnat Jamil / Structural Design / 1106 views
কংক্রিটের মিশ্রণ ও আনুপাতিক ব্যবহার
Saidur Rahman / Structural Design / 1066 views
S M Fazle Rabbi / Idea / 925 views
Mostafizur Rahman / Idea / 801 views
Use of Brick Chips and Stone Chips
S M Hasnat Jamil / Suggestion / 758 views
Author: S M Hasnat Jamil / Catagory: Suggestion / 02 May, 2020 / 759 views